দৌলতপুরে বিএনপির দ্বি-বার্ষিক কমিটির নির্বাচন সম্পন্ন
দৌলতপুর কুষ্টিয়া প্রতিনিধিঃ দৌলতপুর উপজেলার ৪ নং মরিচা ইউপি বিএনপি দ্বিবার্ষিক কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে।
শুক্রবার সকাল ১০ টাই উপজেলার মরিচা ইউপির বালিরদিয়াড় মাধ্যমিক বিদ্যালয়ে নির্বাচন শুরু হয়ে ১ টাই সম্পন্ন হয়েছে ।
মরিচা ইউপির ৯ টি ওয়াড কমিটির ৪০১ জন ভোটের মধ্যে সভাপতি পদে মরিচা ইউপি সাবেক চেয়ারম্যান সাইদুর রহমান আনারস ও সাবেক ইউপি সদস্য হাবিবুর রহমান ছাতা প্রতিক এবং সাধারণ সম্পাদক পদে হেলাল ফুটবল ও কামরুল ইসলামের মোরগ মার্কা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছেন।
মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খাদেমুল ইসলামের সার্বিক তত্ত্বাবধান ৩ জন শিক্ষক সহ সকল লোকজন নির্বাচন কাজে নিয়োজিত ছিলেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক ও সাবেক সাংসদ রেজা আহমেদ বাচ্চু মোল্লা, য়ুগ্ন আহবায়ক আলহাজ্ব আলতাফ হোসেন, শহীদ সরকার মঙ্গল, সাবেক চেয়ারম্যান বিল্লাল হোসেন, সাবেক চেয়ারম্যান গোলাম মোস্তফা, সাবেক চেয়ারম্যান আকবর আলী, সাবেক চেয়ারম্যান মাহাবুল হক, আমজাদ হোসেন, আবুল কালাম সহ সকল স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ৪০১ জন ভোটের মধ্যে সাবেক চেয়ারম্যান সাইদুর রহমান আনারস প্রতীকে ২৭১ ভোট পেযে সভাপতি ও ২৮৪ ভোট পেয়ে কামরুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।




















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































